• আজ

    সারাদেশে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৪

    সারাদেশে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৪

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৮:১৬ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন।

    রবিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৬৮২ মারা গেছেন। এছাড়াও চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন করে আক্রান্তদের মধ্যে ৬৩ জন ঢাকার ও ১৯১ জন অন্যান্য বিভাগের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৫৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

    স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১