• আজ

    সারাদেশে একদিনে ৮৩ জনের করোনা শনাক্ত

    সারাদেশে একদিনে ৮৩ জনের করোনা শনাক্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২৩ | ৬:৩৪ অপরাহ্ণ

    দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জনে। করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৯ জন অপরিবর্তিত রয়েছে।

    মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন।

    ২৪ ঘণ্টায় ১৮০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১