• আজ

    সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ১:৩১ অপরাহ্ণ

    সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়

    এসএসসি ও দাখিল পরীক্ষা আজ রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে দেশব্যাপী। পরীক্ষার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    পরীক্ষা হবে দুই শিফটে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সকালের শিফটে বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা চলছে। আর বিকালের শিফট ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত হবে।

    এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
    এ মাধ্যমিক পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির এ হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১