• আজ

    সারাদেশে প্রথম দিন অনুপস্থিত ১৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

    সারাদেশে প্রথম দিন অনুপস্থিত ১৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২২ | ৮:৪৭ অপরাহ্ণ

    এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী। এদিন বহিষ্কার হয়েছে ছয়জন শিক্ষার্থী। রবিবার এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    প্রথম দিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডে তিন হাজার ৫০৯ জন, চট্টগ্রামে এক হাজার ৩৫৬ জন, রাজশাহীতে দুই হাজার ১৫৮ জন, বরিশালে ৯৬৭ জন, সিলেটে ৯৬৮ জন, দিনাজপুরে এক হাজার ৮১৮ জন, কুমিল্লায় এক হাজার ৭৬২ জন, ময়মনসিংহে ৮১৩ জন, যশোরে এক হাজার ৯০৪ জন অনুপস্থিত ছিল। বহিষ্কৃতদের মধ্যে কুমিল্লায় পাঁচজন ও বরিশালে একজন পরীক্ষার্থী রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০