• আজ

    সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা

    সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ জুলাই ২০২৩ | ১:১০ অপরাহ্ণ

    দুদিন বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকার পর আবার কমে যাচ্ছে। তাই শুক্রবার (২৮ জুলাই) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

    বৃহস্পতিবার ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরেও এক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ সকাল থেকে ঢাকার আকাশে মেঘ-রোদের লুকোচুরি খেলা চলছে। বাড়ছে ভ্যাপসা গরম।

    আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়বিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

    গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০