- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩ | ২:৪৭ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। বর্ণিল উৎসবের বাহ্যিক বিষয়গুলো রাঙিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতা থাকার ফলে। এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দুর্গোৎসবকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সকলকে সতর্ক থাকতে হবে। সারাদেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারাদেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা করা হয়। আজকে সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার করা হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে। কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই।
অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন আমরা ৭২-এর চেতনায় ফিরে যেতে না পারি। জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদের নির্মূল করতে পারিনি। ৭২-এর চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||