• আজ

    সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আরও ৩ জন গ্রেফতার

    সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আরও ৩ জন গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ

    সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার পরিদর্শক সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

    গ্রেফতার তিন জন হলেন– সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানার ছোট ভাই এনামুল হক পারভেজ।

    এ মামলায় এখন পর্যন্ত বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সাত পুলিশসহ বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে ১১০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ।

    মামলার আসামিদের মধ্যে রয়েছেন– জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সম্পাদক মুন্সি আলম, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস।

    এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের ১১০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এই মামলায় পাঁচ নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।’ গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দাবি করেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১