• আজ

    সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৩ সেনা নিহত

    সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৩ সেনা নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২৩ | ২:৫৫ অপরাহ্ণ

    যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের হামলায় ২৩ সিরীয় সেনা নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।

    সংঘাতপূর্ণ এ দেশে এমন ভয়াবহ হামলার ঘটনায় সরকার ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের দায়ী করেছে। শুক্রবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস সদস্যরা বৃহস্পতিবার দিয়ার ইজোর প্রদেশে একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সৈন্য নিহত ও আরো ১০ জন আহত হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০