• আজ

    সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত চাকরিচ্যুত করা যাবে না : বাংলাদেশ ব্যাংক

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২২ | ৮:২২ অপরাহ্ণ

    সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন এ প্রজ্ঞাপন জারি করেছে। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক-কোম্পানির কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না। অনুরূপ অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না। উপরোক্ত অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলি সার্বিকভাবে বিশ্লেষণ না করে, কোন কোন পর্যায় থেকে খণ্ডিতভাবে বিভ্রান্তিমূলক ব্যাখ্যা প্রদান করায় ব্যাংক কর্তৃক উক্ত সার্কুলারের নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়।

    নির্দেশনায় আরও বলা হয়, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ থাকলে, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে আলোচ্য অনুচ্ছেদে শুধুমাত্র আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা বা কোনো প্রমাণিত অভিযোগ ছাড়াই অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০