• আজ

    সোনারগাঁয়ে বাস চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে বাস চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বস্তা ভর্তি মো. মোস্তফা নামে এক বাস চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে বস্তাভর্তি একটি লাশ দেখতে পায় এলাকাবাসি। পরে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তার সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহর নেতৃত্বে প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তাফার লাশের পরিচয় শনাক্ত করা হয়। পরে নিহতের পরিবারকে খবর দেয়া হয়।

    পুলিশের ধারণা গত ৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে মরদেহটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১