- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৮:১৭ অপরাহ্ণ
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার (১৭ ডিসেম্বর) বেলা চারটা পর্যন্ত। অনেক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা।
সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে লড়বে। দলটি ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি আসন ইসির বাছাইয়ে বাতিল হয়। এ ছাড়া শরিকদের ৬টি আসন ও জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||