- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২৩ | ২:৩২ অপরাহ্ণ
সারাদেশে সোম অথবা মঙ্গলবার থেকে কিছু এলাকায় দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক শুক্রবার (৮ ডিসেম্বর) জানান, শনিবার থেকে শীত বাড়তে পারে। ১১ কিংবা ১২ ডিসেম্বর (সোম অথবা মঙ্গলবার) থেকে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
দেশের কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশা নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, ‘মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’
তাপমাত্রার বিষয়ে বলা হয়, ‘সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৪) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||