• আজ

    সোমবার বিএনপির ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা

    সোমবার বিএনপির ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২২ | ৪:০৬ অপরাহ্ণ

    ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা দেবে বিএনপি। আগামীকাল সোমবার বিকাল তিনটায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা হবে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়র সদস্য শামসুদ্দিন দিদার জানান, আগামীকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    বিএনপি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’তে ২৭টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল সহমত জানিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’র ২৭ দফা বাস্তবায়ন করা হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১