- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২১ | ১০:৪৮ পূর্বাহ্ণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে।
হুতি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার তার টুইটবার্তায় এ হামলার কথা জানিয়েছেন।
টুইটবার্তায় তিনি লিখেছেন— আমাদের ড্রোন রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
তবে এ হামলার বিষয়ে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||