• আজ

    সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ বাংলাদেশি হজযাত্রী

    সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ বাংলাদেশি হজযাত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২২ | ১:০৭ অপরাহ্ণ

    পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন।

    গতকাল সোমবার (৪ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    হজের বুলেটিনে বলা হয়, মোট ১৬০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছেছে।
    এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাসের ১২টি ফ্লাইট রয়েছে।

    বুলেটিনে আরো জানানো হয়, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত সাতজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জ কামারখন্দের মো. রফিকুল ইসলাম এবং সর্বশেষ রংপুরের মো. খয়বর হোসেন। এর মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় দুজন হজ যাত্রী মারা গেছেন।

    আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত দুই হাজার ৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

    এদিকে, আনুষ্ঠানিকভাবে রুট টু মক্কা কার্যক্রম শেষ হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাওয়া হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতেই করার প্রক্রিয়াকে বলা হয় ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১