• আজ

    স্কাউটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট অবমুক্ত

    স্কাউটের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট অবমুক্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ এপ্রিল ২০২২ | ৪:০৬ অপরাহ্ণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্কাউটের সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস ডে-২০২২ পালন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

    প্রধানমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের খাম এবং ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন।
    এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজ উদ্দিন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০