- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৪ | ৬:৫২ অপরাহ্ণ
স্পেনের জারাগোজা শহরের কাছে ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।
আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে ‘জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা’ বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
৩৫ কিলোমিটার দূরের শহর জারাগোজা থেকে দমকল কর্মী, অ্যাম্বুলেন্স ও পুলিশ এসে উদ্ধারকাজে অংশ নেয়। হতাহতরা সবাই ওই নিবাসের বয়স্ক মানুষ বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় সরকারের শীর্ষ এক কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের সময় সেখানে ৮২ জন বৃদ্ধ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রয়টার্স লিখেছে, উদ্ধারকৃত একজনের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন চিকিৎসাধীন বেশ কয়েকজন।
আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিলাফ্রাঙ্কা দে এব্রোর মেয়র স্প্যানিশ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের মেয়র বলেন, ধারণা করা হচ্ছে কোনও একটি কক্ষে তোশকে (ম্যাট্রেস) আগুন লাগার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একতলা ভবনটিতে আগুনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এত মানুষ নিহতের কারণ হিসেবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টকে দায়ী করা হচ্ছে।
আরাগন অঞ্চলে স্পেন সরকারের প্রতিনিধি ফার্নান্দো বেলট্রান হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, তারা হাসপাতালে থাকা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই বিপর্যয়ে হতাশা ও শোক প্রকাশ করেছেন। নয় বছর আগে জারাগোজা এলাকার আরেকটি অবসর কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||