- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১:২৪ অপরাহ্ণ
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হেলাল (৩০)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, হাতিরঝিল থানাধীন এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি হেলালকে (৩০) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে লুডু খেলার দ্বন্দ্ব থেকে সংঘটিত একটি হত্যা মামলা রয়েছে।
ওই মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ২০১৮ সালে হেলাল যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবনযাপন করছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||