- আজ
গাজীপর টিভি ডেস্ক | ১৪ মার্চ ২০২৪ | ৮:৩৫ অপরাহ্ণ
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ওই ভবনের ছাদ থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি, পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে সর্বশেষ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||