• আজ

    হামাসের হামলায় ইসরায়েলের ২৯১ সেনা নিহত

    হামাসের হামলায় ইসরায়েলের ২৯১ সেনা নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

    গত ৭ অক্টোবর হামাস হামলা করার পর এখন পর্যন্ত তাদের ২৯১ জন সেনা নিহত হয়েছে। এই সংখ্যাসহ ইসরায়েলে নিহতের মোট সংখ্যা ১৪০০ এর বেশি। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের দশম দিনে এসে দুই পক্ষে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ফিলিস্তিনের গাজায় হামাস সদস্যদের বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা।

    আল-জাজিরার সংগ্রহ করা সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সংঘাত শুরুর পর গাজা উপত্যকায় নিহত ২৬৭০ আহত ৯ হাজার ৬০০। দখলকৃত পশ্চিমতীরে নিহত ৫৭ জন আহত ১২০০। ইসরায়েলে নিহত ১৪০০ আহত ৩৫০০ এর অধিক

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০