• আজ

    হিজবুল্লাহর মিসাইল হামলায় ৬ ইসরায়েলি আহত

    হিজবুল্লাহর মিসাইল হামলায় ৬ ইসরায়েলি আহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩ | ৬:৫৫ অপরাহ্ণ

    ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ইসরায়েলের ৬ নাগরিক আহত হয়েছে।

    ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলা চালিয়েছে যাতে ৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    আহতরা সবাই ইসরায়েলের ইলেকট্রিক করপোরেশনের কর্মী। খবর অনুসারে, ডোবেব কমিউনিটি অঞ্চলে এই ঘটনা ঘটে। লেবানন সীমান্ত থেকে এটি আধা কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পর ইসরায়েলি বাহিনী লেবাননের হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

    গতকাল শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো বক্তব্য দেন। বক্তব্যে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১