• আজ

    ১৩ ডিসেম্বর মেট্রোরেলের আরো দুই স্টেশন খুলছে

    ১৩ ডিসেম্বর মেট্রোরেলের আরো দুই স্টেশন খুলছে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

    আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন চালু হবে। অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকে এই দুই স্টেশনেও থামবে মেট্রোরেল।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি জানান, নতুন দুটো স্টেশন চালু হলেও সময়সূচি আগের মতোই থাকবে।

    এম এ এন সিদ্দিক বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধন করার সময় একটা প্রতিশ্রুতি ছিল- তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন খুলে দেওয়া হবে। আগামী ১৩ ডিসেম্বর এই দুটি স্টেশনে ট্রেন থামবে।’

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১