• আজ

    ১৬০ বাংলাদেশি লিবিয়া থেকে আজ দেশে ফিরছেন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মে ২০২১ | ৯:৩০ পূর্বাহ্ণ

    লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে আজ বুধবার আসছেন ১৬০ জন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

    দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, ‘লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে ফেরতে যেতে ইচ্ছুক অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় দেশে প্রেরণের অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।’ দূতাবাস জানায়, ‘আইওএম কর্তৃক চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং (আজ) ৫ মে বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০