• আজ

    ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নিদের্শনা

    ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নিদের্শনা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩ | ৪:৫৮ অপরাহ্ণ

    ১৬ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিরা।

    স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে এ দিন ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলো গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    বিকল্প সড়ক:
    ১. সব যানবাহন ঢাকা বিমানবন্দর-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
    ২. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে।
    ৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।
    নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০