• আজ

    ২০ জানুয়ারি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

    ২০ জানুয়ারি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

    আগামী ২০ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৩’ অনষ্ঠিত হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।

    এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন ইরানের শাইখ ক্বারী আহমাদ আবুল কাসেমী, মিসরের শাইখ ক্বারী মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের ক্বারী শাইখ আনোয়ারুল হাসান বুখারী এবং ফিলিপাইনের ক্বারী নোমান পিমবায়াবায়া।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফী মো. মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

    সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারীদের অন্যতম, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

    ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয় ইমামুল কুররা মাওলানা ক্বারী মো. ইউসুফ রহ.সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। ক্বারী মো. ইউসুফ রহ. আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।

    এবছর সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্য এদেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশি এবং বিদেশি ছাত্রবৃন্দ। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। ঢাকায় উদ্বোধনের পর দেশের ১৫টি স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১