• আজ

    ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল স্কুল-কলেজের ছুটি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৫০ অপরাহ্ণ

    করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

    এর আগে, গত ২১ জানুয়ারি থেকে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১