• আজ

    ২৪’র বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ

    ২৪’র বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৪ | ৯:৫৪ পূর্বাহ্ণ

    অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।

    সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

    দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।

    মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০