- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২৪ | ৮:৪০ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চারজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে দুই হাজার ১৮৬ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৭ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৩৩৮ জন। এর মধ্যে এক হাজার ৪২১ জন পুরুষ ও ৯১৭ জন নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবৎ ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭ জনের। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||