• আজ

    ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল: গণশিক্ষা সচিব

    ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল: গণশিক্ষা সচিব

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৫৭ অপরাহ্ণ

    চলতি ফেব্রুয়ারি মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

    মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণশিক্ষা সচিব।

    এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে।

    প্রসঙ্গত, টানা ১৩ বছর পর নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১