• আজ

    ২ দিন পর নদীতে মিলল কিশোরের লাশ

    | ২৭ জুন ২০২১ | ৭:১৫ পূর্বাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে নিখোঁজের প্রায় দুই দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

    নিহতের নাম বিশ্বজিৎ। সে শ্রীপুর পশু হাসপাতালসংলগ্ন বিনয় বাসফোরের একমাত্র ছেলে ও শ্রীপুরের পিয়ার আলী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

    নিহতের চাচাতো ভাই কৃষ্ণ বাসফোর জানান, বৃহস্পতিবার দুপুরে বিশ্বজিৎ বন্ধুদের সাথে গোসিঙ্গা বানার নদীতে গোসল করতে যায়। সেখানে সে হঠাৎ করে পানিতে তলিয়ে যায়।

    তার বন্ধুরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও বিশ্বজিৎকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর পাঠায়।

    টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মিজানুর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

    শনিবার সকাল ৭টার দিকে নৌকার মাঝিরা একটি লাশ শ্রীপুর থেকে কাপাসিয়ার দিকে ভেসে আসতে দেখেন।

    কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ জানান, খবর পেয়ে মাঝিদের মাধ্যমে লাশ উদ্ধার করে আবেদনের ভিত্তিতে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০