• আজ

    ৪০ টাকায় টিসিবির গাড়িতে মিলবে ভারতীয় পিঁয়াজ

    ৪০ টাকায় টিসিবির গাড়িতে মিলবে ভারতীয় পিঁয়াজ

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২৪ | ১০:০৪ পূর্বাহ্ণ

    মঙ্গলবার (২ এপ্রিল) থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করবে ভারতীয় পিঁয়াজ। সকালে কারওয়ান বাজারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই পিঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।

    সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে টিসিবির আমদানিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে প্রথম ধাপে এক হাজার ৬৫০ টন সোমবার রেলযোগে দেশে এসেছে। ওই পিঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে।

    প্রতি কেজি পিঁয়াজের পূর্ব নির্ধারিত ভোক্তা মূল্য ৫০ টাকা থেকে ১০ টাকা কমেয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এই পিঁয়াজ দুই কেজি করে ক্রয় করতে পারবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০