• আজ

    ৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

    ৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মে ২০২৩ | ৭:৩১ অপরাহ্ণ

    আগামী শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

    বুধবার (৩ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

    এসময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১