• আজ

    ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মার্চ ২০২২ | ৫:০২ অপরাহ্ণ

    দেশের ৬ বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২৮ মার্চ) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    পূর্বাভাস বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় মঙ্গলবার (২৯ মার্চ) পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০