• আজ

    ৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে: সৌদি রাষ্ট্রদূত

    ৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে: সৌদি রাষ্ট্রদূত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০২২ | ১:২৫ অপরাহ্ণ

    ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।

    রবিবার সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

    সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-সৌদি আরব নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশে যথাযথ পরিবেশের কারণে অনেক সৌদি কোম্পানি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে ২.৬ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি উভয় দেশের উন্নয়নে কাজ করছে। তারা রেমিট্যান্সও পাঠাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

    অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের বহুমুখী সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে। উভয় দেশ একে অপরের উন্নয়নে অবদান রাখছে। আগামী দিনে উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১