• আজ

    ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

    ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৮:০৬ অপরাহ্ণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    শুক্রবার (২২ ডিসেম্বর) এ বিষয়ে মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত একটি গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করে হয়। আদেশ লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, দেশে ৫০ হাজার ৩১০টি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ২২৬টি ব্যক্তিমালিকানাধীন এবং পাঁচ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের কাছে।

    আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করার পাশাপাশি মন্ত্রণালয় জাতীয় নির্বাচনের সময় তিনদিনের জন্য মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করেছে।

    শুক্রবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারী রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং অন্যান্য যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০