• আজ

    তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

    তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুন ২০২৩ | ৩:০৪ অপরাহ্ণ

    তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে প্রাণিজগতে নাভিশ্বাস উঠছে। মানুষের হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

    সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

    আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর আশপাশ এলাকায় অবস্থান করছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১