- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৬:৪৮ অপরাহ্ণ
সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই অবরোধের ডাক দিয়েছে দলটি। মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে।
রোববার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
এসব বিষয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্রমঞ্চের নেতা সাইফুল হক বলেন, বিএনপি এবং আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল (৩০ অক্টোবর) গ্যাপ দিয়ে ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব। সড়ক, রেল ও নৌ-পথ এ অবরোধ কর্মসূচির আওতায় থাকবে।
এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে এ মুহূর্তে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||