- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি মোটরসাইকেলের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গুমপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের স্ত্রী তাজকেরা খাতুন (৪৫) ও গোমস্তাপুর উপজেলার দোষীমনি কাঁঠাল গ্রামের আব্দুর রশিদের ছেলে রহমত উল্লাহ (৪)।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর-গোমস্তাপুর সড়কের দোসিমানি কাঁঠাল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||