- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৩:২৮ অপরাহ্ণ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৭৯ দশমিক ১৫ শতাংশ।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাউবির গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বাউবির এবারের এসএসসি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪ হাজার ২০৪ জন। পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৩২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন অ+, ৮৯৪ জন অ , চার হাজার ১৫ জন অ- , আট হাজার ৬০ জন ই, ১২ হাজার ৪৯৯ জন ঈ এবং ৫৪৪ জন উ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৯৩ জন ছাত্র এবং ১০ হাজার ৪৩৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd ওয়েব সাইট ভিজিট করার জন্য বলা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||