• আজ

    রাজনৈতিক কোন চাপ নেই, উচ্চ রক্তচাপ আছে: সিইসি

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ২:৩১ অপরাহ্ণ

    দেশের রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার প্রশ্নে রাজনৈতিক নেত্রীবৃন্দের আলোচনায় একটি সমঝোতা আসবে বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশন।

    আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল একথা বলেন।

    এ সময় তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব কী সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না।

    সমঝোতার প্রশ্নে তিনি বলেন, কিভাবে সেটি করা যাবে। আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করতে হবে। নির্দিষ্টভাবে আমরা কিভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে। সেটি যথাসময়ে সবাইকে জানানো হবে।

    রাজনৈতিক কোনো ধরনের চাপ আছে কিনা- এমন প্রশ্নে তিনি হাস্য রসিকতায় বলেন, আমরা নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে। ওই চাপের সাথে আর একটু দায়িত্বের চাপ রয়েছে। হয়তো আগে রাস্তায় হেঁটে বেড়াতাম কিন্তু এখন সেটা কমে গেছে।

    রাজনৈতিক চাপ প্রসঙ্গে তিনি বলেন, এটার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কোনো চাপ আমাদের কারোরই নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবে কাজ করবো। সফলতা কী হয় সেটা সবাইকে জানাবো।

    যেহেতু আগামী নির্বাচনের দ্বায়িত্বটা এসেছে, তাই আমরা কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করবো- সে বিষয়ে নিজের মধ্যে আমরা আলোচনা করবো। এখই কিছু বলতে পারবো না।

    এসময় উপস্থিত ছিলেন, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজারুল ইসলাম সহ অন্যান্যরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০