• আজ

    সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মার্চ ২০২২ | ৩:৩৪ অপরাহ্ণ

    বাংলাদেশ সচিবালয়ে দীর্ঘদিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার পর ফের চালু করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব, সব সিনিয়র সচিব, সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

    চিঠিতে জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পক্ষে একান্ত সচিবরা দিনে ১০টি করে এবং সচিবদের পক্ষে একান্ত সচিবরা পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবরা দিনে পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।

    দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৪ জানুয়ারি সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০