• আজ

    লিবিয়ায় আটক আরও ৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

    লিবিয়ায় আটক আরও ৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ মার্চ ২০২২ | ৪:০২ অপরাহ্ণ

    লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরেন।

    আইওএম ঢাকা অফিসের এক কর্মকর্তা জানান, লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

    লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

    প্রসঙ্গত, ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম’র সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০