- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১২ মার্চ ২০২২ | ৩:০৫ অপরাহ্ণ
আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ মার্চ) রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।’
তিনি বলেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোনও চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সাথে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||