• আজ

    রবিবার বনানী কবরস্থানে সাহাবুদ্দীন আহমদের দাফন

    রবিবার বনানী কবরস্থানে সাহাবুদ্দীন আহমদের দাফন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২২ | ৩:১৩ অপরাহ্ণ

    সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা আজ (শনিবার) দুপুর ২টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়েছে। এরপর আগামীকাল রোববার (২০ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুদফা জানাজা শেষে রোববার বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চির শায়িত হবেন সাবেক এ রাষ্ট্রপতি।

    আজ শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহাদুজ্জামান মো. আলী বলেন, নেত্রকোনায় গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর আগামীকাল সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

    সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সী সাবেক এ রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০