- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ এপ্রিল ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ
পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য ১৪ জন পর্যটন সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন।
গত শুক্রবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ দেওয়া হয়। আয়োজকেরা জানিয়েছেন, দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গ্লোবাল টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) সভাপতি খবির উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেডের সভাপতি তৌহিদা সুলতানা রুনু, এফবিসিসিআই হোটেল মোটেল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজের কো-চেয়ারম্যান মো. জালাল উদ্দিন টিপু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক হাওলাদার,অন্তর শোবিজ এর ইভেন্ট ডিরেক্টর মিডিয়া ব্যাক্তিত্ত আরিফ আমান ভুইয়া, রোদসীর সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রফেসর শাহরিয়ার পারভেজ, প্রফেসর জহির উদ্দিন আরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যভিনেতা সিজুল ইসলাম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||