- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ২:৫৬ অপরাহ্ণ
দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং প্রতিবেশি হিসেবে পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকে পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ সরকার।
আজ রবিবার (১০ এপ্রিল) নিজ দফতরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।
পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তাদের আভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে আমার কোনও মন্তব্য নেই। তবে আমরা তাদের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।’
উল্লেখ্য, পাকিস্তানের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে অনাস্থা ভোটাভুটিতে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||