• আজ

    কলাবাগানে যুবকের মরদেহ উদ্ধার

    কলাবাগানে যুবকের মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ এপ্রিল ২০২২ | ২:৪৬ অপরাহ্ণ

    রাজধানীর কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত মিঞা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাতে খবর পেয়ে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    তিনি জানান, ওই যুবকের ডান চোখের উপড়ে এবং কপালে কাটা দাগ রয়েছে। এছাড়া ডান হাত ভাঙা, নাক থেতলানো ও শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ পাওয়া গেছে।

    তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পাজামা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০