• আজ

    দুর্নীতির মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

    দুর্নীতির মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ এপ্রিল ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ

    অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন আদালন।

    এর আগে সকালে এ মামলায় সম্রাটের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষ হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আবেদনটির শুনানি শেষে আদেশের জন্য রাখেন।

    সম্রাটের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অসুস্থ বিবেচনায় জামিন চান। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। এরপর আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন। অসুস্থ সম্রাটকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে এদিন আদালতে হাজির করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০