• আজ

    পহেলা বৈশাখে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

    পহেলা বৈশাখে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ২:৫৩ অপরাহ্ণ

    কয়েক দিন ধরে দিনভর গরম আর দিনের শেষ ভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকে। আগামীকাল বৃহস্পতিবার বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, এদিন রাজধানীতে ঝড়-বৃষ্টির তেমন কোনো আভাস না থাকলেও অন্যান্য ঢাকাসহ অন্যান্য বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। আবহাওয়া অফিস সূত্র জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুইবছর নববর্ষ ভালোভাবে উদযাপন করতে না পারলেও এবার বিধিনিষেধহীন পরিবেশে সার্বজনীন এই উৎসবে মেতে ওঠার অপেক্ষায় জাতি। তবে এ বছর দেশের কোথাও কোথাও নববর্ষ উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০