- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২১ এপ্রিল ২০২২ | ৪:২৪ অপরাহ্ণ
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তাই এ সময়ে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেনম তাপমাত্রা বেড়ে গেলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের অস্বস্তিকর গরম অনুভব হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-েএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||